ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রকে ‘ডুমসডে’র বার্তা দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিক হামলায় মার্কিন সামরিক শক্তির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

ইরানের দাবি, একাধিক মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এফ ১৫, এফ ১৬, এ ১০ যুদ্ধবিমান, এমকিউ ৯ রিপার ড্রোনসহ বিভিন্ন আকাশযানের নাম এসেছে। পাশাপাশি হেলিকপ্টার ও ট্যাঙ্কার বিমানে আঘাতের কথাও জানানো হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ‘ডুমসডে’ শব্দটি। সাধারণভাবে ডুমসডে বলতে এমন এক ভয়াবহ পরিস্থিতিকে বোঝায়, যেখানে পারমাণবিক যুদ্ধ বা চরম ধ্বংসযজ্ঞের আশঙ্কা থাকে।

ডুমসডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ডুমসডে প্লেন’ও আলোচনায় রয়েছে। বোয়িং ই ৪বি নাইটওয়াচ নামে পরিচিত এই বিমানটি আকাশে ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। পারমাণবিক হামলার মধ্যেও সরকার পরিচালনা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে এতে।

সম্প্রতি ৫১ বছর পর লস অ্যাঞ্জেলেসের আকাশে এই বিশেষ বিমান দেখা যায়। সাধারণত এ ধরনের বিমান জনসমক্ষে খুব কমই দেখা যায়, ফলে বিষয়টি ঘিরে জল্পনা তৈরি হয়।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি অফাট এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়ন করে বিভিন্ন স্থানে যায়। এতে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা মাটির যোগাযোগ ব্যবস্থা নষ্ট হলেও কার্যকর থাকে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে সামরিক শক্তির পাশাপাশি মনস্তাত্ত্বিক চাপ তৈরিতেও ‘ডুমসডে’ ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: ক্যাপসিয়ান রিপোর্ট, এনডিটিভি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিল ইরান

আপডেট সময় ০৭:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬