ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে ‘হাত কাটার হুঁশিয়ারি’ বিএনপি নেতার

কিশোরগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন এক বিএনপি নেতা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। তার ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিএন‌পির চেয়ারপারস‌নের উপদেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার বাসার সামনে মব-তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ফজলুর রহমানের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।

বক্তব্যে তিনি বলেন, ‘আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে লইয়া (নিয়ে) কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।’

এ বিষয়ে কথা বলতে রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর মোবাইল ফোন নম্বরে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিডিওটি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লেখেন, ‘ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু মিয়া বলেন, ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে কেউ সমালোচনা করলে আগে তার হাত কাটতে হবে তারপর কথা। এখনও ক্ষমতায় আসে নাই, তাতেই এই অবস্থা, এরা ক্ষমতায় আসলে মানুষের কি অবস্থা করতে পারে চিন্তা করেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘যেমন নেতা তেমন তার কর্মী! ফেসবুকে ফজলুর রহমানের বিপক্ষে সমলোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি!’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে ‘হাত কাটার হুঁশিয়ারি’ বিএনপি নেতার

আপডেট সময় ০১:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫