ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

পবিত্র আল-আকসায় প্রথম তারাবির নামাজে ফিলিস্তিদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যে শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের তারাবি আদায় করেছেন তারা।

প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে, লোকজনকে তল্লাশি করা হচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

৫৫ বছরের কম বয়সী পুরুষ এবং ৫০ বছরের কম বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাথে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েল।

রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয়। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীরাই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন। সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা রমজানের সময় আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না।

ইসরায়েলের পক্ষে থেকে বলা হয়েছে, গত বছরও একই ধরনের বিধি-নিষেধ জারি করা হয়েছিল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই বিধি-নিষেধ ‌‌‘বর্ণবাদী এবং উসকানিমূলক’।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

পবিত্র আল-আকসায় প্রথম তারাবির নামাজে ফিলিস্তিদের ভিড়

আপডেট সময় ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫