ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে যুবদলও

সংগৃহীত ছবি

মাদারীপুর প্রতিনিধি:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে মাদারীপুরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে টহলে নেমেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এছাড়া সহিংসতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে টহলে বেড়েছে পুলিশের।

এদিকে আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মাঠে নেমেছেন যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকার কথাও জানান তারা।

মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলায় যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

কোথায়ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলে প্রতিরোধ করা হবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে পাঁচ শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে যুবদলও

আপডেট সময় ০৭:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬