ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

দেশে পৌঁছেছে ১ লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট

আইএনবি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী বাংলাদেশিরা ব্যালট পাঠাতে শুরু করেছেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

ইসির প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার রাতে হালনাগাদ তথ্য জানান। তার তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।

ইসির হিসাবে, এ পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন প্রবাসী ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা নির্ধারিত ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে (আইসিপিভি) নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট দিয়েছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ভোটারদের অংশগ্রহণ সহজ করেছে। তার ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

দেশে পৌঁছেছে ১ লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট

আপডেট সময় ০৭:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬