ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরছেন রাবি শিক্ষার্থীরা

আইএনবি ডেস্ক: দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন সচল হতে শুরু করেছে । আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) থেকে ক্লাস শুরু হবে। তবে ক্লাস-পরীক্ষার উদ্দেশ্য বেশ কিছুদিন আগে থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

এর আগে, গত ঈদুল আযহার ছুটির পর থেকে কার্যত বন্ধ রয়েছে রাবির অ্যাকাডেমিক কার্যক্রম। শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবি আন্দোলন শুরু হলে চলতি বছরের ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাবিতে পদত্যাগের হিড়িক পড়ে যায়। উপাচার্যসহ একে একে দায়িত্ব ছাড়েন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। এতে ভেঙ্গে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো।

তবে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপাচার্য পদে অধ্যাপক ড. সালেহ হাসান নকীব নিযুক্ত হওয়ার পর থেকে কিছুটা স্বস্তি এসেছে বিশ্ববিদ্যালয়ে। এছাড়া, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও হিসাব পরিচালক হিসেবে ড. সা’দ আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান হিসেবে আবু হেনা মো. মোস্তফা কামালকে দায়িত্ব দেওয়া হয়। এ সভাতেই আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর ঘোষণা আসে।

গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগদান সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাঁধা নেই। ফলে দ্রুত ক্লাস-পরীক্ষা চালু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমকে গতিশীল করার তাগিদ দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, উপাচার্য পদে যোগদান করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছিলেন, শিক্ষার্থীদের মূল কাজ লেখাপড়া ও ক্লাসরুমে ফিরে যাওয়া, সেটা অনেক দিন ধরে বন্ধ আছে। দেশে এ ধরনের একটা গণঅভ্যুত্থানের পর এটা অস্বাভাবিক ঘটনা নয়। শিক্ষকরা ক্লাসরুম থেকে কিছুটা দূরে সরে যাওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না। তবে একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া থাকবে, যতদ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম চালু করা। আর সে ব্যাপারে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমি কামনা করছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরছেন রাবি শিক্ষার্থীরা

আপডেট সময় ০৭:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪