ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ঢাকায়, বিদেশে বা কানাডাতে গিয়ে বাড়ি বানাব না: মির্জা ফখরুল

আইএনি ডেস্ক: বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, ঢাকায়, বিদেশ বা কানাডাতে গিয়ে বাড়ি বানাবেন না । জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয় বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রহিমানপুর ইউআই আলীম মাদ্রাসা মাঠে ৫৮৮ জন সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন আমরা এখানে কাজ করতে আসছি কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়েছে তার কোন ক্ষমা নেই। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এতটুকু বিশ্বাস রাখবেন। আমাদের তো আর অন্য কোন ইস্যু নেই। আমরা ঢাকায় বাড়িও বানাবো না বা বিদেশও বাড়ি বানাবো না বা কানাডাতে গিয়েও বাড়ি বানাবো না।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আসুন আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পেছনের দিকে আর না তাকাই। সামনের দিকে তাকিয়ে কিভাবে সুন্দর করা যায় কি করে আমরা ভালোভাবে বাস করতে পারি। শিশুদের লেখাপড়া শিখাতে পারি। কর্মসংস্থান তৈরি করতে পারি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি। আমরা সবাই মিলে কাজ করি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয়। আসুন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি এই কার্ডটি দিয়েছেন তাকে আন্তরিকভাবে দোয়া করি ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি তিনি আমাদের কাছে যতগুলো অঙ্গীকার করেছেন সবগুলো তিনি পালন করতে সক্ষম হবেন।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ঢাকায়, বিদেশে বা কানাডাতে গিয়ে বাড়ি বানাব না: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬