ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি

গোপালগঞ্জসহ ছয় জেলাতে পদযাত্রা করবে না এনসিপি

ফাইল ছবি

আইএনবি  ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে । ‘জুলাই পদযাত্রা’ নামে এ কর্মসূচিতে নেই গোপালগঞ্জসহ আরো ৬ জেলা।

জেলাগুলো হলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি।

এর আগে, শনিবার বিকালে এক সংবাদ সম্মেলন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে তিনি বলেন, ‘এনসিপির আত্মপ্রকাশের পর ২০২৫ সালের জুলাইয়ে আমরা দেশের ৬৪টি জেলা শহরগুলোকে সামনে রেখে জুলাই পদযাত্রা করেছিলাম। এর ধারাবাহিকতায় এ বছরও জুলাই পদযাত্রা আয়োজন করতে যাচ্ছে এনসিপি, এই পদযাত্রা দেশের ৬৪ জেলাকে স্পর্শ করবে।’

তবে সংবাদ সম্মেলনটির ঘণ্টাখানেক পর পদযাত্রার সংশোধিত পথনকশা প্রকাশ করা হয়। সেখানে গোপালগঞ্জসহ ছয় জেলার নাম পাওয়া যায়নি।

পদযাত্রায় গোপালগঞ্জসহ এই ৬ জেলার নাম না থাকা প্রসঙ্গে সারজিস জানান, এনসিপির পক্ষ থেকে প্রথম ধাপে যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই উপজেলা ও পৌরসভাগুলোতে পদযাত্রা করছে এনসিপি। প্রথম ধাপে সেই ছয়টি জেলা থেকে প্রার্থী ঘোষণা হয়নি বিধায় সেখানে এবার পদযাত্রা হচ্ছে না।

দ্বিতীয় ধাপে আরো ১০০ প্রার্থী ঘোষণা করা হলে সেই জেলা ও উপজেলাগুলোতে সাংগঠনিক সফর করা হবে বলেও জানান তিনি।

২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে। এতে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এনসিপির একটি সূত্র জানিয়েছে, এ বছর নতুন করে সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি

গোপালগঞ্জসহ ছয় জেলাতে পদযাত্রা করবে না এনসিপি

আপডেট সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬