ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

এভারকেয়ার থেকে বাবার বাসায় ডা. জুবাইদা

আইএনবি ডেস্ক: লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে যাওয়ার পর ধানমন্ডিতে বাবার বাসায় উঠেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ডা. জুবাইদা রহমান। তিনি সেখানে তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু সময় কাটান।

পরে দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন ডা. জুবাইদা। দুপুর ৩টার দিকে তিনি ধানমন্ডিতে তার বাবার বাসায় পৌঁছান।

এর আগে শুক্রবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালে পৌঁছায়।

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান, এমনটিই বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

এভারকেয়ার থেকে বাবার বাসায় ডা. জুবাইদা

আপডেট সময় ১২:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫