ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা শহরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজায় গত ২৪ ঘণ্টার হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে।

স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।

এর আগে গত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। নজিরবিহীন এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে পালিয়ে গেছে।

১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি হামলায় ইতোমধ্যে ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ ফিলিস্তিনি। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৬:২১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪