ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ইরানের ওপর ৪ দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সে কারণেই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার কথা জানালো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন লন্ডন সফর করছেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি। ব্লিংকেনের বক্তব্য, ‘ইরান যে মিসাইল পাঠিয়েছিল, এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে। রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে। দূরপাল্লার এই ব্যালেস্টিক মিসাইল বহু দূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে।’

ব্লিংকেন জানিয়েছেন, ইরানের বিমান সংস্থাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে। ইরান এয়ারের সমস্ত ফ্লাইট বাতিল করা হতে পারে। যুক্লতরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে। পাশাপাশি ব্যালেস্টিক মিসাইল যারা তৈরি করছেন, তাদের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইইউ-এর দেশগুলো এবং যুক্তরাজ্যও একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ব্লিংকেন। দ্রুত এই নিষেধাজ্ঞার তালিকা যুক্তরাষ্ট্র জানাবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্য জানিয়েছে, তারা ইতিমধ্যেই ইরানের সঙ্গে সমস্ত সরাসরি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইইউ-এর পক্ষ থেকে জোসেপ বরেল জানিয়েছেন, ২৭টি দেশকে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব জানানো হয়েছে। তারা সবুজ সংকেত দিলেই তা বাস্তবায়িত করা হবে। ডয়চে ভেলে

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ইরানের ওপর ৪ দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় ০৯:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪