ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

ইমরানের খানের বোনের সঙ্গে পিটিআই নেতাদের ‘দ্বন্দ্ব’

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলীমা খানের সঙ্গে ফের কড়া বাক্য বিনিময় হয়েছে পিটিআই চেয়ারম্যান গহর আলী খানের।

সূত্রের বরাত সোমবার (৯ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা কারখানায় নতুন তোশাখানা মামলার শুনানিতে এই দ্বন্দ্ব হয়েছে তাদের মধ্যে। সেখানে শুধু এই দুইজন নয় এতে আরও যোগ দেন ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বুশরা বিবির মুখপাত্র মাশাল ইউসুফজাই।

সূত্র জানিয়েছে, গত ২৪ নভেম্বর ইমরান খানের ডাকা বিক্ষোভ ঘিরে পিটিআই নেতাদের মধ্যে এই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুশরা বিবি ইমরান খানকে বিক্ষোভ সম্পর্কে বিস্তারিত জানান। সেইসময় বুশরা বিবি ইমরান খানকে জানান যে পাঞ্জাব থেকে তেমন উল্লেখযোগ্য জনতা জড়ো হয়নি। এতেই ক্ষুব্ধ হন গহর আলী।

তিনি বলেন, পাঞ্জাব থেকে পাঁচহাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাবে যে পিটিআই নেতা ও কর্মীদের লক্ষ্য করে গণহারে গ্রেপ্তার চালানো হয়- তা ইমরান খানকে জানান গহর আলী।

এ সময় আলীমা ফয়সাল চৌধুরীকে প্রশ্ন করেন যে ইমরান খানকে তেমন সংবাদপত্র ও অন্যান্য সুবিধা দেওয়া হয়নি। এর জবাবে ফয়সাল জানান, তিনি তার সাধ্যমতো সব করেছেন এবং কোর্টে দলের যে সিনিয়র নেতারা সক্রিয়ভাবে উপস্থিত হননি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এনিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার আদিয়ালায় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। এর আগে গত ৫ ডিসেম্বর আলীমার সঙ্গে তর্ক হয় গহর আলীর।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

ইমরানের খানের বোনের সঙ্গে পিটিআই নেতাদের ‘দ্বন্দ্ব’

আপডেট সময় ০৬:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪