ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় দেখে হৃদ্ধরোগে এক ফুটবলপ্রেমীর মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ও রুদ্ধশ্বাস ম্যাচ দেখে বাড়ি ফেরার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিষ্ণুপদ বর্মণ (৫৫) নামে এক আর্জেন্টিনার অন্ধ ভক্ত মৃত্যুবরণ করেছেন। অতিরিক্ত উত্তেজনার ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (৭জুলাই) রাতে খেলা দেখার পর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। বুধবার (৮ জুলাই)সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে
ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

মৃত বিষ্ণুপদ বর্মণ (৫৫) উপজেলার সদর ইউনিয়নের ধলগাছ এলাকার বাসিন্দা। তিনি মৃত ভোলানাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুটবলপ্রেমী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই নিয়মিত ফুটবল খেলতেন এবং আর্জেন্টিনা ছিল তাঁর
প্রিয় দল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানা, মঙ্গলবার(৭জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি ধলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়পর্দায় বসে বন্ধুদের সঙ্গে উপভোগ করেন বিষ্ণুপদ। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধের ১৪ মিনিটে মিশর গোল করে এগিয়ে যায়। পরে আরও একটি গোল করলে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে।

তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। লিওনেল মেসির নেতৃত্বে ৭৯ ও ৮৪ মিনিটে দুটি গোল করে সমতা ফেরায় দলটি। এরপর শেষ মুহূর্তে আরও একটি গোল করে অবিশ্বাস্য ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

পরিবারের সদস্যদের দাবি, এত নাটকীয় ম্যাচের উত্তেজনায় সন্তোষ কুমার মানসিকভাবে খুবই আলোড়িত ছিলেন। বাড়ি ফিরে তিনি টেনশনের কথা বলে শুয়ে পড়েন। সকালে আর তার ঘুম ভাঙেনি।

বিষ্ণুপদ বর্মণের সঙ্গে খেলা দেখতে যাওয়া তার বন্ধু কিশোরী, গনেশ বলেন, “খেলার পুরো সময়ই তিনি খুব উত্তেজিত ছিলেন। মিশর যখন দুই গোল দেয়, তখন তিনি খুবই হতাশ হয়ে পড়েন। পরে আর্জেন্টিনা ফিরে আসায় অনেক আনন্দিত হন। কিন্তু
এতটা উত্তেজনার পর এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই জানান, বিষ্ণুপদ ছিলেন একজন শান্ত-স্বভাবের মানুষ এবং ফুটবলের প্রতি তার ছিল ভালোবাসা।

আইএনবি/ এম আ/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে

আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় দেখে হৃদ্ধরোগে এক ফুটবলপ্রেমীর মৃত্যু

আপডেট সময় ০৭:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬