ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন ধানের শীষের প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

এ ঘটনা জানাজানির পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন ‘শোভনীয় নয়’। আবার কেউ কেউ এটিকে নিছক ‘সামাজিক সৌজন্যতা’ বলে মনে করছেন।

জানা যায়, ভেড়ামারা উপজেলায় ধানের শীষের হয়ে প্রচারণা করছেন বিএনপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়নে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান আলীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা পবন বলেন, ‘তিনি (রাগীব রউফ চৌধুরী) বাবার কবর জিয়ারত করেছেন, এটা সত্য। তার সঙ্গে আমার দুই ভাই জুনিয়র হিসেবে কাজ করে। সেই সূত্রে হতে পারে। তবে আমরা কেউ উপস্থিত ছিলাম না।’

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বলেন, ‘যার কবর জিয়ারত করেছেন, তিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা। তার ছেলেরা যুবলীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা। আমি মনে করি, বিএনপির মনোনীত প্রার্থীর আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা শোভনীয় নয়। মানুষ এটাকে খারাপ বলছে।’

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, ‘তিনি (আব্দুর রাজ্জাক) আওয়ামী লীগ নেতা ছিলেন, এটা আমার জানা ছিল না। আমি যত দূর জানি, তিনি জাতীয় পার্টি করতেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তা ছাড়া অনেক বছর আগেই তিনি মারা গেছেন। সুতরাং, সেই আলোচনা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু তিনি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই সৌজন্যতার দিক থেকে তার কবর জিয়ারত করা হয়েছে।’

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এটা কোনো ইস্যু নয়। এটা সামাজিক সৌজন্যতা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫