ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ, প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন

আইএনবি ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।

কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র ও মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৪ আগস্ট বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এইদিকে মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা বলেন, ‘গত ৫ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক জটিলতা থাকায় দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ, প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন

আপডেট সময় ১০:০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫