/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

বেশি দামের আশায় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি

রাঙামাটি প্রতিনিধি রাঙামাটি শহরে সোমবার (২২ জুন) দুপুরে শহরের রিজার্ভ বাজারে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার অপরাধে নুরুল আফসার (৪৮) ও আইয়ুব আলী (২৯) নামে দুই মাংস বিক্রেতাকে ৬ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনী থেকে লঞ্চযোগে রিজার্ভ বাজারে এসে গরু বলে ঘোড়ার মাংস বিক্রি করতে থাকেন কারাদণ্ডপ্রাপ্ত ২ ব্যক্তিসহ ৩ জন। এ সময় স্থানীয় কয়েকজন ক্রেতার সন্দেহ হলে ওই দুইজনকে আটক করে জিজ্ঞাসা করা হয়। তখন তারা স্বীকার করেন এগুলো মূলত ঘোড়ার মাংস। বেশি দাম পাওয়ার আশায় তারা এমনটি করেছেন।

পরে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ২ ব্যক্তিকে ৬ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। এ ঘটনায় অপর মাংস বিক্রেতা জাকির পালিয়ে গেছেন। এই ৩ মাংস বিক্রেতার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বেশি দামের আশায় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি

আপডেটের সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০