/* */
Dhaka , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিপর্যয়ে চ্যাটজিপিটি, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটজিপিটি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে এবং বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে নানা জটিলতার মুখে পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর ব্যবহারকারীদের কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে। চ্যাটজিপিটি বন্ধ বা অচল থাকায় ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ ও পড়াশোনায় সাময়িকভাবে বিঘ্ন তৈরি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়ায় উঠে এসেছে।

চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যার কারণে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে বলেছেন, দ্রুত উত্তর পাওয়া, তথ্য খোঁজা কিংবা লেখালেখির কাজে এবার নিজেদের মস্তিষ্কের ওপরই ভরসা করতে হবে। তবে স্বস্তির খবর হলো, বাংলাদেশে এখনও চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছে।

এ বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটিতে সীমাবদ্ধ থাকেনি, এর ফলে বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়েছে। কারণ এসব প্ল্যাটফর্মের একটি বড় অংশ তাদের এআইভিত্তিক বিভিন্ন ফিচারের জন্য ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল। ফলে চ্যাটজিপিটির এই প্রযুক্তিগত বিপর্যয়ে শুধু সরাসরি ব্যবহারকারীরাই নয়, এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্মও সাময়িকভাবে সমস্যার মুখে পড়েছে। এর আগে ওপেনএআই এআই টুল বন্ধে ‘স্বয়ংক্রিয় শাটডাউন’ ব্যবস্থা তৈরি করার কথা জানিয়েছিল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিপর্যয়ে চ্যাটজিপিটি, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিপর্যয়ে চ্যাটজিপিটি, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

আপডেটের সময় : ০৯:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬