ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
উপজেলার পয়রাকান্দি এলাকার ওয়াপদার পুরাতন ভবন থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত ভবনের ভেতর তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কিরিচ, ১টি হ্যাকসো ব্লেড ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএনব/বিভূঁইয়া
প্রিন্ট

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান 


















