/* */
Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি Logo সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ডকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি

‘সাদা বাজপাখি’ ৫ কোটি টাকায় বিক্রি হলো

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  একটি বিরল সাদা বাজপাখি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে ।

আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন (ADIHEX) ২০২৬-এর নিলামে ‘আল্ট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ প্রজাতির পাখিটির দাম উঠেছে ১৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা।

এবারের প্রদর্শনীর নিলামে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাজপাখি। যুক্তরাষ্ট্রের মার্ক মগলিচ ফার্মে প্রজনন করা পাখিটির ওজন প্রায় এক কেজি। এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই ১৬.৫ ইঞ্চি।

সম্পূর্ণ সাদা পালক ও শারীরিক গঠনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে নিলামে পাখিটি ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজক আবুধাবি ন্যাশনাল এক্সিবিশনস কোম্পানির (ADNEC) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি বলেন, এই রেকর্ডমূল্যের বিক্রি এক্সিবিশনটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি বাজপাখি পালন ও শিকারের ঐতিহ্য সংরক্ষণে আবুধাবির ভূমিকারও প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আমিরাতি ঐতিহ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।
সূত্র: গালফ নিউজ

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘সাদা বাজপাখি’ ৫ কোটি টাকায় বিক্রি হলো

আপডেটের সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬