ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

ছবি:সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির বহিস্কৃত নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করে বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই।

আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটিই তিনি অনুসরণ করবেন।’

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের চর্চা রয়েছে।’ তার মতে, ‘মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন এবং সরকারের কার্যক্রমের গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্যে যদি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তবে সেটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে।’

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সরাইলে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬