ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
যশোরের শার্শা ও বেনাপোল থানা পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে

বেনাপোলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা আটক

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা ও বেনাপোল থানা পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বেনাপোল কাগজপুকুর এলাকায় পৌর গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার মামলায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

যশোরের শার্শা ও বেনাপোল থানা পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে

বেনাপোলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা আটক

আপডেট সময় ০৮:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬