ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

বাংলাদেশি যুবককে সীমান্ত থেকে ধরে নিয়ে গেলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খায়রুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। সীমান্তে চোরাচালানের সময় তাকে আটক করা হয় বলে জানা গেছে।

খায়রুল ওই ইউনিয়নের খেংটি গ্রামের অহির উদ্দিনের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জন ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে। এ সময় ভারতীয় জলপাইগুঁড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা।

পরে এদিন বিকালে সীমান্ত আইনসংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা-পুলিশের কাছে খায়রুলকে হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে তিনি চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

বাংলাদেশি যুবককে সীমান্ত থেকে ধরে নিয়ে গেলো বিএসএফ

আপডেট সময় ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪