ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও নওগাঁ শহরের পল্লী বিদ্যুতের সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়।

মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে পল্লী বিদ্যুতের সামনে নিহত ওই ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলাপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এসময় নওগাঁ শহর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা ঘাতক পিআকআপটি আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪