ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজি (২৫) ছুরিকাঘাত করা হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে অপর সমন্বয়ক সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহাগ গাজী জানান- শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। যে কারণে সেসহ অন্যান্যরা তাকে বাধা দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাকিব। রাত ১ টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিনেমাহল রোড এলাকায় তার উপর হামলা চালায়। এক পর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তারা সার্কিট হাউজে আশ্রয় নেন এবং সকলকে ছুটে যাওয়ার জন্য আহ্বান করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান- বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত

আপডেট সময় ০৬:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪