ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ে হাসপাতালে ভয়াবহ আগুনে ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ পরিচিত চ্যাংফেং হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরে দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বহু রোগীকে উদ্ধার করা হয়, কিন্তু ২১ জনকে বাঁচানো যায়নি। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেন। ভিতরে কোনো রোগী আটকে আছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।

আগুনের ভিডিওতে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ভরে গেছে হাসপাতালের ভিতর। রোগী এবং স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানালার বাইরে লাগানো এসি-র উপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে।
সূত্র : ডয়চে ভেলে ও সিএনএন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে হাসপাতালে ভয়াবহ আগুনে ২১ জন নিহত

আপডেট সময় ০৫:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩