ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত সাত যাত্রী।

ফিলিপাইনের কোস্ট গার্ড বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার সন্ধ্যায় যখন আগুন লাগে তখন জাহাজটি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের কাছে সমুদ্রে ছিল। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তদন্ত চলছে।

জরুরী কর্মীরা বৃহস্পতিবার সকাল পর্যন্ত জাহাজ থেকে ৩৫ জন ক্রু সদস্যসহ ২৩৩ জনকে উদ্ধার করেছেন। প্রাদেশিক সরকার জানিয়েছে যে, আরও সাতজন নিখোঁজ রয়েছেন।

ফিলিপাইনে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়, ৭ হাজার ৬শ’টিরও বেশি দ্বীপের এ রাষ্ট্রে প্রায়ই নৌযানগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে।

সমুদ্রপথে ভ্রমণ ফিলিপাইনে পরিবহনের সবচেয়ে সস্তা উপায় এবং সামুদ্রিক দুর্ঘটনা কিছুটা নিয়মিত ঘটনা। গত বছর, ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পূর্বে পলিলো দ্বীপ থেকে যাত্রা করার পরপরই ১২৪ জন যাত্রী বহনকারী একটি ফেরিতে আগুন লেগে সাতজন মারা যান। আরও শতাধিক মানুষকে উদ্ধার করা হয়।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, ১০ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩