ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন।

এমন সময় রাশিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যখন দেশটির সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেনের পক্ষ অবলম্বন করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। ইউক্রেনে হামলার জেরে এই দেশগুলো রাশিয়ার ওপর বহুমুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার রাশিয়ার টেলিভিশনে দেখা গেছে, দেশটির উত্তর-পশ্চিমে প্লেসেটস্ক থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে এবং সুদূর পূর্বের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসময় সামরিক কর্মকর্তাদের সঙ্গে পুতিনকে কথাবার্তা বলতে দেখা গেছে।

নতুন ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন বলেছেন, এটি এমন কৌশলগত অস্ত্র যে অন্য কোথাও এর কোন উপমা নেই। যারা রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করছে এটি তাদের চিন্তার খোরাক দেবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

আপডেট সময় ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২