ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাস্তা নিতে দেরি হওয়ায় পুত্রবধূকে গুলি করলেন শ্বশুর!

আন্তর্জাতিক ডেস্ক: বেলা সাড়ে ১১টা বাজার পরও সকালের নাস্ত এমনকি চা-ও দেওয়া হয়নি। এজন্য রেগে গিয়ে নিজের পুত্রবধূকে গুলি করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় এই ঘটনা ঘটেছে। ৪২ বছর বয়সী ওই পুত্রবধূর পেটে গুলি লেগেছে। তিনি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সন্তোষ ঘাটেকার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের চেষ্টা) ও ৫০৬ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো), পাশাপাশি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

অভিযুক্তের আরেক পুত্রবধূর দায়ের করা মামলার বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। এরপর পরিবারের অন্য সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

ওই শ্বশুরের নাম কাশীনাথ পাণ্ডুরাং পাটিল। ৭৬ বছর বয়সী এই অভিযুক্ত এখনো গ্রেফতার হননি। এ ঘটনার পেছনে কারও উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : এনডিটিভি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাস্তা নিতে দেরি হওয়ায় পুত্রবধূকে গুলি করলেন শ্বশুর!

আপডেট সময় ১০:০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২