ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৯ লাখ জাল নোটসহ আটক ১

খুলনা প্রিতিনিধি: শনিবার দুপুরে খুলনায় মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ জাল নোটসহ এসএম মামুন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মামুন বাগেরহাট জেলার পাইকপাড়ার এসএম মতলেবের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ জাল নোটসহ মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লবণচরা থানায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রা‌তে মহানগরীর খা‌লিশপুর থানা এলাকা‌ থে‌কে জাল টাকা তৈ‌রির সরঞ্জামসহ দুইজনকে আটক করে পুলিশ।

আটকদের কাছ থে‌কে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হ‌য়। এছাড়া শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়টি ৫শ টাকার জাল নোটসহ ইসহাক আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৩৯ লাখ জাল নোটসহ আটক ১

আপডেট সময় ১০:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০