ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

নওগাঁ প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, হুইপ স্বপনকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নিলয় কুমার জানিয়েছেন, হুইপ স্বপন বেলা ১১টা ২০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন। তার বাম হাতের কনুই, আঙুল এবং বাম পায়ের নিচের গোড়ালিতে সামান্য আঘাত পেয়েছেন। আমরা এক্সরে করে দেখেছি আঘাত তেমন গুরুতর নয়। হুইপ স্বপন ১২টা ৪৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করেছেন।

ডা. নিলয় কুমার আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে হুইপ স্বপন ফের রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। বিকেলে সাড়ে ৪টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

আপডেট সময় ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০