ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে শ্রমিকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল উদ্দিন (৩৫) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামে একটি ধানক্ষেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় হেলালকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরুজ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত হেলাল সংড়া গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাটে শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:২৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০