ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি: শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড়বাজার এলাকায় ঘণ্টাব্যাপী হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয়ও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীপাড়া বোয়ালিয়াহাটি ও দেওয়ান দিঘিরপাড় মহল্লার দুই যুবকের মধ্যে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন ভয়াবহ সংঘর্ষ জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার চক্রবর্তী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। তবে কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান ওসি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আপডেট সময় ০৫:২৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০