ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইকবাল হোসেন (৩৫)। ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

নিহত ডাকাত সর্দার ইকবাল হোসেন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রব ও গুণধনীর ছেলে। তার বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানা ছাড়া জেলার পাঁচ থানা ও মীরসরাই থানায় মোট ৩৭ টি মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ছাড়াইতকান্দি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফেনীর ডিবি ও সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি ছোড়লে ইকবাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার সহযোগিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পাশাপাশি গুলিবিদ্ধ অবস্থায় ইকবালকে ‍উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বডুয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

আপডেট সময় ০৭:৩৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯