/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ

আইএনবি ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়। তিনি কারাগারে সুস্থ আছেন।

এদিন সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরদিন আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে, এতে আহত হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১২ সেপ্টেম্বর শামসুদ্দিন চৌধুরী মানিককে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ

আপডেটের সময় : ০১:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫