/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

সাবরিনাকে আরও দুদিনের রিমান্ডে

আইএনবি নিউজ:প্রাণঘাতী করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, করোনার ভুয়া রিপোর্ট দেয় গত ২৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে জেকেজি হেলথ কেয়ারের নার্স তানজিনা পাটোয়ারী ও তার স্বামী হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ঘরে বসে করোনা টেস্টের রিপোর্ট তৈরি করতেন। পরে পুলিশের কাছে তারা জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও তার স্বামী এবং হাসপাতালের কর্ণধার আরিফ চৌধুরীর প্রতারণার খবর ফাঁস করে দেন। এরপর ২৪ জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জেকেজির কার্যালয় থেকে ল্যাপটপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় চারটি মামলা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবরিনাকে আরও দুদিনের রিমান্ডে

আপডেটের সময় : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০