/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

শেরপুরে নববিবাহিত যুবকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি:বগুড়ার শেরপুর উপজেলায় গোয়ালঘর থেকে সাইফুল ইসলাম নামে (২৫) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম (২৫) উপজেলার হাপুনিয়া কলোনি গ্রামের শাহ আলমের ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে সাইফুল ইসলামের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মাত্র ৬ দিন আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকার এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতের খাবার খেয়ে নবদম্পতি ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালের দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ঘরের ভেতর দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির গোয়ালঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুলের ঝুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দেন স্বজনরা।

বগুড়ার শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নববিবাহিত যুবকের লাশ উদ্ধার

আপডেটের সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০