ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচাসহ ১০

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে মা মনিরা বেগম (৩৬) শিশু তুহিন মিয়াকে (৫) নৃশংসভাবে হত্যার ঘটনায় বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেছেন ।

পুলিশ হত্যাকাণ্ডে শিশুটির পরিবারের সদস্যদের সন্দেহ করছেন। তার ধারাবাহিকতায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে- তুহিনের বাবা, ৪ চাচা, এক চাচি ও এক চাচাতো বোনকে।

মঙ্গলবার সুনামগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যা মামলায় তাদের সবাইকে গ্রেফতার দেখানো হবে। সে বিষয়ে প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, এটা স্পষ্ট যে এ ঘটনায় তুহিনের পরিবারের লোকজন জড়িত। পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। তবে এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি কার কি ভূমিকা ছিল।

অন্যদিকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোল্লা আবু তাহের বলেন, যাদের আটক করা হয়েছে তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরে বিস্তারিত জানাতে পারবো।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচাসহ ১০

আপডেট সময় ১২:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯