/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি লঞ্চ চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি:শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে লঞ্চ মালিক ও চালকেরা লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পীডবোটে।

সূত্রটি জানায়, নৌ পথে নাব্যতা সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারন করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ চালক ও মালিকেরা।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্যতা সংকট রয়েছে। বিষয়টি নিয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করা হচ্ছে।’

এদিকে সকাল থেকে লঞ্চ বন্ধ থাকায় স্পীডবোটে যাত্রীদের প্রচন্ড ভিড় দেখা দিয়েছে।

আইডএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধস, চাই বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি লঞ্চ চলাচল বন্ধ

আপডেটের সময় : ০৬:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০