ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দু’পক্ষের ‘গুলিবিনিময়’ নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় দু’পক্ষের ‘গুলিবিনিময়’ ইলিয়াস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহত ইলিয়াস উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, রাতে বকুলতলা এলাকায় গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে ‘দু’সন্ত্রাসী বাহিনীর গুলিবিনিময়কালে’ ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে দু’পক্ষের ‘গুলিবিনিময়’ নিহত ১

আপডেট সময় ০৪:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯