ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় গতকাল সোমবার র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত হয়েছেন।

র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন, বাগেরহাটের মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার আ. আউয়ালের ছেলে আ. আলিম ওরফে আমিনুর (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ গাজীর দুই ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)।

র‌্যাব সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সর্বশেষ ৬টি বনদস্যু বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবন দস্যুমুক্ত হবার ঘোষণা করেন।

সম্প্রতি সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা শুরু হওয়ায় র‌্যাব গত রোববার রাত থেকে সুন্দরবনে অভিযান শুরু করে। দুপুরে র‌্যাবের একটি দল বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় টহল শুরু করলে বনদস্যু আমিনুর বাহিনীর সদস্যরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলার পর বনদস্যুরা পিছু হটে বনের গভীর পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে ৪ বনদস্যুর মৃতদেহ পড়ে থাকতে দেখে। এই ঘটনায় ২ জন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪

আপডেট সময় ০৩:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯