ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ে কর্মচারী নিজ বাসায় খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মাহবুব আলম (৪০) রেলওয়ের এক কর্মচারী দুর্বত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)। নিহত মাহবুব একই এলাকার বাসিন্দা।

বুধবার গভীর রাতে ভৈরব শহরের চন্ডিবের এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। মাহবুব বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। এ ঘটনায় গুরুতর আহত রোকসানাকে বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব।

বৃহস্পতিবার ভোরে রোকসানার কান্নার শুনে সন্তানরা ঘুম থেকে ওঠে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা আসেন। সন্তানরা পাশের রুমে থাকলেও তারা ঘটনা টের পায়নি। তবে রাতে কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রেলওয়ে কর্মচারী নিজ বাসায় খুন

আপডেট সময় ০৬:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯