ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে পুকুর থেকে লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ গতকাল পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের তালতলা পাইকপাড়া গ্রামের পঁচা পাটোয়ারীর পুকুরে পথচারীরা ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পায়। তাদের চিৎকারে লোকজন ছুটে এসে পুকুর থেকে ওই ব্যক্তির লাশ উত্তোলন করে।

লাশটি ওই গ্রামের মৃত আকবর আলীর পুত্র আমজাদ হোসেনের (৪৫) বলে পরিবারের লোকজন শনাক্ত করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে তার পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

পরিবারের লোকজনের দাবী, আমজাদ হোসেনকে গত রাত থেকে পাওয়া যায়নি। সে দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্যহীন রোগে ভূগছিল।

আইএনবি/এম এ/ সম্পাদনা- বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজারহাটে পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯