/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

মাদারীপুরে জেএমবির ২ সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-র‍্যাব ৮ অভিযান চালিয়ে সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকার কলাবাগান ও মোহাম্মদপুর থেকে জেএমবির দুই সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ থানার রেখীরপাড়া গ্রামের আবি মো. নিজামুল হকের ছেলে জোহাইর মমতাজ জোহা (৩৮)। অপরজন হলেন ঢাকার মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের ২/৬ শামস টাওয়ারের ৩০৩ নং অ্যাপার্টমেন্টের আব্দুর রাজ্জাকের ছেলে মাহমুদুন নবী অনিক (২৬)।

মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলার পরিপ্রেক্ষিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর র‍্যাব-৮।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‍্যাব-৮ এর আওতাধীন অঞ্চলে কয়েকজন জঙ্গির অবস্থান সম্পর্কে তথ্য পায় র‍্যাব। পরে এদের আটক করতে তৎপরতা শুরু করে। ইতোপূর্বে জেএমবির এক সদস্য গ্রেফতারের মাধ্যমে জেলার রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ধারাবাহিকতায় র‍্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কলাবাগান এবং মোহাম্মদপুর থেকে জেএমবির ২ জন সক্রিয় সদস্যকে আটক করে।

মাদারীপুর র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান জানান, জেএমবির আটক সদস্যরা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে।

আসামিদের মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধস, চাই বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ

মাদারীপুরে জেএমবির ২ সদস্য আটক

আপডেটের সময় : ০৮:০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০