/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

ভুয়া অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী

আইএনবি নিউজ: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ভুয়া অনলাইন নিউজ প্রোটালের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনলাইন জার্নাল ‘রিপোর্টার্স ভয়েস’ উদ্বোধন ও ডিআরইউ সদস্য লেখকদের সম্মাননা-২০২০ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাছান মাহমুদ বলেন, ‘যেসব অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়, যেসব অনলাইন গুজবের সঙ্গে যুক্ত, সমাজে অস্থিরতা তৈরি করে, সেগুলোর বিরুদ্ধে আমরা আসছে বছরে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করব।’

অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন কার্যক্রম এগিয়ে যাওয়ার পর এই ব্যবস্থা শুরু হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি যেমন সমাজের চাহিদা, একইভাবে সাংবাদিক সমাজেরও চাহিদা। যে অনলাইন নিউজপোর্টালগুলো সত্যিকার অর্থে সংবাদ পরিবেশনের জন্য কার্যক্রম পরিচালনা না করে ভিন্ন উদ্দেশ্যে কাজ করে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘দেখা যায় কেউ একজন অনলাইন পোর্টাল খুলে যাকে-তাকে সাংবাদিকের কার্ড দিয়ে দিল। তিনি আসলে প্রকৃতপক্ষে সাংবাদিক নন, কার্ডটির জন্যই সাংবাদিক সেজেছেন। এগুলো বন্ধ করার জন্য রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিক ফোরামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিছু কিছু সাংবাদিক নামধারীর জন্য পুরো সাংবাদিক সমাজের বদনাম হতে পারে না।’

ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, ‘২০০৯ সালে আমরা যখন সরকার গঠন করি তখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৪০ লাখ। আজ সংখ্যাটি ১১ কোটির বেশি। ১৭ কোটি মানুষের দেশে আজ সাড়ে ১৫ কোটির কাছাকাছি মোবাইল সিম ব্যবহারকারী। এই ব্যাপক পরিবর্তন জননেত্রী শেখ হাসিনার গতিশীল, দূরদর্শী নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে।’

ডিআরইউ জার্নাল রিপোর্টার্স ভয়েস উদ্বোধনের পর তথ্যমন্ত্রী ডিআরইউ সদস্য লেখক সম্মাননা স্মারক তুলে দেন। এবার সম্মাননা পান ৩০ জন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

ভুয়া অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী

আপডেটের সময় : ০৭:০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০