/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফায়ার স্টেশনের ‘অপারেশন কার্যক্রম’ চালু

নবীনগর প্রতিনিধি: জেলার নবীনগর বড় বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনার মাত্র তিন দিনের মধ্যে প্রায় এক বছর আগে স্থাপিত নবীনগর ফায়ার স্টেশনটি চালু করা হয়েছে। গতকাল বুধবার সংশ্লিষ্ট দপ্তর ‘অপারেশন কার্যক্রম’ চালু করেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস এর ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ২টি পানিবাহী গাড়ি, সেকেন্ড কল ২টি, ইউনিট পাম্প ৩টিসহ অন্যান্য যাবতীয় সরঞ্জামাদি বুধবার নবীনগরে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এরই মধ্যে ফায়ার সার্ভিস স্টেশনটিতে কাজ করার জন্য ১৪ জন ফায়ারম্যান, দুজন ড্রাইভার ও একজন সাব অফিসার যোগ দিয়েছেন। ফলে আজ থেকেই নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনটির অপারেশন কার্যক্রম চালু হলো।

অপারেশন কার্যক্রম চালু হলেও ফায়ার সার্ভিস স্টেশনটি আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সারা দেশে নবীনগরসহ মোট ২৩টি ফায়ার সার্ভিস স্টেশন একই দিনে উদ্বোধন করা হবে বলেও উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফায়ার স্টেশনের ‘অপারেশন কার্যক্রম’ চালু

আপডেটের সময় : ০৯:২৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০