/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

ব্যাটারিচালিত রিকশা চালকরা ১২ দফা দাবিতে প্রেসক্লাবে গণঅবস্থানে

আইএনবি ডেস্ক: রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান নিয়েছেন চালক-মালিকেরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে তারা গণঅবস্থান কর্মসূচি পালন করছেন।

জানা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়ে শত শত রিকশাচালক অবস্থান নিয়েছে। এতে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীচর চরেও অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। আর প্রেসক্লাবের সামনে গণঅবস্থানে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সম্প্রতি প্যাডেলচালিত রিকশা রাস্তায় চলাচলে উচ্চ আদালত বন্ধের নির্দেশ দেয়। ফলে গত বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধসহ মিরপুর, মালীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সবশেষ গত শুক্রবার ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

ব্যাটারিচালিত রিকশা চালকরা ১২ দফা দাবিতে প্রেসক্লাবে গণঅবস্থানে

আপডেটের সময় : ০৭:৫২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪