/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

বিশ্বনাথে বাবাকে হত্যাচেষ্টা, ছেলে-মা আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যায় উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধকে আব্দুর রহমানের বসতঘরে স্ত্রী-ছেলে মিলে বিষপান করানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতেই বৃদ্ধ আব্দুর রহমানের স্ত্রী লাল বিবি (৪৭) ও ছেলে রুহেল মিয়া (১৯)-কে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় আজ শনিবার সকালে আব্দুর রহমান বাদী হয়ে স্ত্রী ও ছেলেকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যার চেষ্ঠা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় লালটেক গ্রামের মৃত মরম আলীর ছেলে আব্দুর রহমানের খাবার পানির সাথে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী লাল বিবি ও ছেলে রুহেল মিয়া। কিন্তু আব্দুর রহমান খাবার পানিতে বিষের গন্ধ পেয়ে তিনি তা পান না করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশের এসআই ইমরুলের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিতি হয়ে অভিযুক্ত লাল বিবি ও রুহেল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর আটককৃতদের অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন আব্দুর রহমান।

হত্যাচেষ্টা মামলা দায়ের ও মা-ছেলেকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্বনাথে বাবাকে হত্যাচেষ্টা, ছেলে-মা আটক

আপডেটের সময় : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০