ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ সদস্য। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত রোমান আহমদ (২২) সুতাং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, লিয়াকত আলী জানান- নুরপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে একই পরিবারের ৫ সদস্য হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নুরপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০