ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে ঝুলিয়ে ইউপি সদস্যের নির্যাতন

সিলেট প্রতিনিধি: বিচারের নামে সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক যুবককে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়- টুপি মাথায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি ৩৪/৩৫ বছর বয়সী এক যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছেন। বাড়ির উঠানে গোল হয়ে এ দৃশ্য দেখছেন বেশ কয়েকজন। নির্যাতনের শিকার ওই যুবক চিৎকার করে কাঁদছেন আর বলছেন ভাই ছেড়ে দেন আর মাইরেন না আমি মরে যাব। কিন্তু নির্যাতনকারী থামছেন না।

নির্যাতনের এই ভিডিওটি গত মঙ্গলবার (১৯ নভেম্বর) sbdtv নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, এই হচ্ছে জকিগঞ্জের বহুল আলোচিত, নারী কেলেঙ্কারী, মাদকসহ বহু অপকর্মের গডফাদার। সে নাকি চ্যালেঞ্জ করে জকিঞ্জের থানা পুলিশ তাকে কোনো দিন গ্রেপ্তার করবে না। সত্যিই তার কাছে ইয়াবা পাওয়ার পরও তাকে গ্রেপ্তার করেনি জকিগঞ্জ থানার সাবেক এক ওসি। এই হল আব্দুস সালাম (ফকির মস্তান), মধ্যযুগীয় কায়দায় মানুষের ওপর পৈশাচিক নির্যাতনের চিত্র!

বুধবার রাতে এই ভিডিওটিতে মন্তব্য করেছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। ‘sp sylhet’ নামের ফেসবুক আইডি থেকে তিনি লেখেন, ‘বিষয়টি আজই আমাদের নজরে এসেছে। আমরা শিগগিরই তাকে আইনের আওতায় নিয়ে আসব।’

মো. শাহরিয়ার ইমন জসিম নামে একজন মন্তব্য লিখেছেন, জকিগঞ্জ উপজেলায় এমন জানোয়ারের আমদানি কখন হলো। আর যারা খুব কাছ থেকে দেখছে এরা কি মানুষ নাকি অন্য কিছু। প্রশাসনের কাছে কি এই জানোয়ারের ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি?

অনেকেই ক্ষোভ প্রকাশ করে ফেসবুক এ ঘটনার তীব্র সমালোচনা করে দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে ঝুলিয়ে ইউপি সদস্যের নির্যাতন

আপডেট সময় ০৭:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯