ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় সোমবার সকাল ১০টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন।

জানা যায় , পাবনাগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দেওয়ানায় সাহাপুরের রফিকুলের ছেলে হানজেলা (২৪), মুরাদপুর চৌকিরঘাটের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দুর্ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

আপডেট সময় ০৬:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০